ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

একদিনে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর এটিই এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী। এর আগে গত ২ সেপ্টেম্বর একদিনে সর্বাধিক ৩৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।


মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নিয়মিত এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়। স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ২৮১ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ১ হাজার ১৩৩ জন ও ঢাকার বাইরে ১৪৮ জন রোগী ভর্তি আছেন।


প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩৪৩ জন। এর মধ্যে শুধুমাত্র ঢাকাতেই ২৮৬ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫৭ জন।


চলতি বছর ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১২ হাজার ৪৩৪ জন। এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ১০১ জন।


এদিকে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑